Saturday, October 31, 2009

একটু ভালো পাওয়া

তোর চোখে বিশ্ব বড়ই চঞ্চল আর একটুখানি স্বপ্ন হাসি,

তোর চোখের কোলে স্বপ্ন লেগে নিদ্রা বাসি।

তুই যাবি যদি যা গাঁয়ের কোনের বটগাছটায়,

তোকে দেখতে আমি চলে আসব ঠিক পাঁচটায়।

তোর ঘুমন্ত চোখ জেগে থাকে নিত্য আশায়,

আর বিকেল বেলায় ফুল তুলবি আপন খেলায়।

কখনো বা তুই নিজ খেয়ালের অধিশ্বরী

একা একা চাঁদের আলোয় পায়চারী;

তোর মতো আছে অনেক অনেক আরো

হয়তো তাদের ভালোলাগে অন্য কারো

আমার দিনের শ্রান্তিবেলার আকাশকুসুম

বিকেলে তোর কোলের মাঝে একটুকু ঘুম;

ফেরতা দুজন পালিয়ে বেড়াই এদিক সেদিক

করে ফেলবো যখন লাগে যা খুশি ঠিক

তবুও তো তুই থাকিস ঠিক জাগা চোখে,

ভাবিস কখন জড়িয়ে ধরবো এসে তোকে।

হয়তো এসব প্রেম অথবা মোহ-মায়া,

চাঁদের আলোয় দুষ্টু হয়ে ছুঁতে চাওয়া

তার পর এক অন্ধ খুশি বখে যাওয়া,

তোর ভেতরে আমার কাঁপা, বয়ে যাওয়া

চুলের ভেতর আঙুল দিয়ে চুমু খাওয়া

আমার ভাষায়, তোরে একটু ভালো পাওয়া

1 inputs:

  1. seriously bolchi... kobita gulo roman script e post kor... kobita emon themey themey pora jaay naki...

    blog e aaye... likhechi.

    ReplyDelete