সব কিছুর থেকে, নিজের প্রাণের থেকেও
পৃথিবীর আদিম এক অরণ্যে,
নিষ্কৃতি পাবার নেশায়)
আমার গাড়িতে তোমরা যখন জঙ্গলে গিয়েছিলে,
তখন গাড়িতে বাজিয়েছিলেম-- "জ়াহিদ নে মেরে"
আর তুমি বলেছিলে, " আরে ড্রাইভার! এটা তো আমার favorite গান"
আসলে তখন আয়নায় দেখছিলেম তোমার উড়তে থাকা চুল।
'রূখ পে তেরে জ়ুলফো কো পরেশান ন্যহি দেখা'
গাইছিলেন পারভীন, আর ভাবছিলেম,
"আমি তো দেখেছি খোদা,
তোমার লাল জ্যাকেটের তলায় সাদা শার্ট।"
রোদের সকালটাও ছিলো ভেজা-ভেজা
তুমি বসেছিলে ওই গাছটার নীচে
তোমার পায়ের লাল গোড়ালিদুটো
আমি প্রথমবারের মতো দেখেছিলেম
'ম্যায়নে মগর অ্যায় দীদা-এ-হেরা ন্যহী দেখা'
তোমরা সবাই খুব ব্যস্ত ছিলে,
ছবি আঁকায়, নাচে, আগুনের পাশে বসে গল্প করায়
আর আমার এই ঠাণ্ডা গাড়িটার ভেতরে বসে আমি ভেবেই যাই,
চতুর্দিকে ধোঁয়ায় ভরিএ দিয়ে
'ক্যায়া ক্যায়া হুয়া হাঙ্গাম-এ-জ়ুনু ইয়ে ন্যহী মালুম'
আর সকালে উঠে তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় শুনি
সেখানে তুমি নাকি তোমার জুতো হারিয়েছো, তোমার সবথেকে প্রিয়
ভাবতে পারো! এই ড্রাইভারটা তোমার জুতো চুরি করিয়েছিলো
যার একটাও ফোটো তোমার ক্যামেরায় নেই,
যার একটাও কথা তোমার মনে নেই
'কুছ হোশ যো আয়া তো গরেবান ন্যহী দেখা'
from everything, perhaps, even your own soul
In an ancient forest,
In search of the addictive freedom)
When you were coming here, on my car
I played on the stereo, 'Zahid ne mera'
And you said, "Ah Driver! That's my favourite song"
And actually I was looking at your flying hairs in the mirror.
'Rukh pe teri zulfon ko pareshaan nahin dekha'
Sang on Parveen, and I thought,
"Oh lord! I have seen
Her white shirt under the red jacket."
The sunny morning was a bit wet,
And you people were sitting under the tree,
And I could see your red red heels for the first time,
'Meine magar ae deeda-e-heraan nahin dekha.'
You were all busy, painting and dancing, talking by the fire,
And in the night, sitting alone, in my cold and comfortable car,
I think on, smoking in this enclosed den
'Kya kya hua hungaam-e-junoon yeh nahi maloom'
And in the morning taking you back, I hear
That you have lost your heels, your most precious ones,
I smirk, and think, you can never find out,
They are with me now, whom you never shall remember again
For there is no picture of him in your camera.
'Kuch hosh jo aya to garebaan nahin dekha'
0 inputs:
Post a Comment