Saturday, December 27, 2008

An ol' rhyme

In every way I think, I can not but blink,
When staring at her, or her friends for that matter
Is beauty always served on a 'platter'?

Though all the wise men have said,
That with time beauty does fade;
But so does lust and craving for glitz
Beauty sure takes your mind in a blitz.

Since when it started to matter?
That only beauty is on cater--
For but a few old spooks
It has always been the taste of crooks.

In the banks shallow and gay
Many have made all the hay,
Now, I am not going to say,
That total fools were they!

Neither are those who subtleness loved,
In tender passion, their love was carved,
Through mind they dealt, and mind's wealth,
They sought, and payed the homage deserved.

Contradiction is not the cause of fray,
But sure it leads men to astray,
But then you love now, or through time
Somewhere here lies your awaited climb.

If you seek an advice from me,
I shall offer plenty gleefully,
Choose either to value, never neither or both
Here you must proclaim your unuttered troth.




Monday, December 22, 2008

The inner me

Bless the wind, all around,
bless the water, flowing, profound, 
blessed are the wishes, tempting kisses, 
Bless with your presence, omnipotence.

Bless the clouds flying high,
Bless the tears, till eyes go dry.
Bless the remorse, of wrongdoing 
Bless the ideas, and thinking
Sing the hymns, and seek joy.
The omnipotent is never intervening.

Saturday, December 20, 2008

তোমায় দেখি

আমি ছিলেম, আজও আছি, 
বাতায়নে,  --  অনেক দূরে।
আমি আছি তোমার মনে
বেশ গোপনে, স্বপ্ন পরে।

দীঘির পারে সূর্য্য ডোবে,
রোজ বিকালে, আনমনে-
ভাবার কথা ভাবায় নাকো,
হতাশ হাওয়ায়, এই বিজনে।

পথটি চলো, রোজই ভাবো,
ছাড়বো নাকি, ধরবো তারে--
প্রেমের কথাও মনে পড়ে,
কাজের শেষে, পুকুর পারে।

একটি লাল ঘুড়ি ওড়ে,
অনেক দূরে, ধরবে তারে?
গরম শেষে, শীতল শ্বাসে
একটি সাপ খোলস ছাড়ে।

অনেক দূরে, হাওয়ায় ভাসে,
পূজোর গান, মাইকে ছড়ায়,
তোমার মনে, বাতায়নে
শিউলি ফুল গন্ধ এলায়।

অনেক আগে, ছোটটি ছিলে,
চায়ের বনে, গাছের ছায়ায়,
ছোট হাতে হাত ধরতে,
লজ্জ্বা নেইকো হারলে খেলায়।

আজ তো অনেক বড় হয়েছো,
ভাবতে পারো, জটিল কথা,
তবুও কেন, এই বিকেলে,
ভাবায় তোমায় পুরোনো ব্যথা।

হয়তো অনেক বড় হওয়া,
ভেঙে যাওয়ার দামটি বেশি।
তবুও কিন্তু পথের লক্ষ্য 
একটু খানি সরল খুশি।

তাই বিকেলে, কাজটি ভুলে,
চলে যেও পুকুর পারে,
সাপের খোলস, শাপলা ফুল,
হু হু বাতাস, জলের ধারে।

মুখটি দেখো, পুকুর জলে,
কাঁপতে থাকা চোখের তারা,
দেখেছিলেম, আজও দেখি
হয়তো অনেক দুরের পারা।

Friday, December 12, 2008

সময় পেলে

সময়, আমার বুকের মাঝে
ছেঁড়া-ছেঁড়া, মেঘের মতো,
আকাশমাঝে, ভেলায় ভাসা।

সময়, আমার মনের মাঝে
সূতোয় বাঁধা, ঘুড়ির মতো
গগনপরে, সুদূরমুখী।

সময়, আমার হৃদয় পরে,
শব্দ করে, প্রেমের মত,
একটু একটু স্বপ্ন দেখায়।

প্রেম, আমায় গল্প বলায়
নিজের সাথে, সন্ধ্যাবেলায়,
বা সকালে, ধোঁয়ার নেশায়।

ঘুড়ির নেশা, সুতোর টানে,
দূর গগনে, মেঘে মেশা।
মেঘের নেশা, আকাশ জুড়ে,
কালো রঙে, জাঁকিয়ে বসা।
প্রেমের নেশা সেই সকালে,
লেপের তলায়, মেলামেশা।


Monday, December 8, 2008

দাগ

দাগ থাকে চরিত্রে, কাহারো কাহারো মনে-
দাগ থাকে পোড়া কাঠে, জং ধরা আলপিনে।
দাগ কেউ রেখে যায় এই পৃথিবীর বুকে,
Acid-এর দাগ থাকে কিছু কিছু মেয়ের মুখে।
চন্দ্রের মুখে দাগ, কোনো ষোড়োশীর ঠোঁটে
চুম্বন দাগ কাটে, গর্ভ তলপেটে।
মুখে কাটা দাগ থাকে বড় বড় ডাকাতের
অতীতে দাগ থাকে আমাদের নেতাদের।
কবিতায় দাগ থাকে, লুকোনো না বলা কাম,
দাগ সব ধুয়ে মুছে, কবিতায় বিশ্রাম
আমারো দাগ আছে, আর সকলের মত-
কাপড়ে লুকুই সব, ঢেকে দেই দাগ-ক্ষত।