Thursday, August 21, 2008

আমার জীবনের শেষ নারী

আমার জীবনের শেষ নারী-- প্রিয়তমা,
এখনো অভ্যাসবসে ওরে ডেকে ফেলি,
অথবামনে মনে কখনো একটি চুম্বন
বা আত্মরতির অভ্যাসে ওরে আরোও একবার চাওয়া।

আমার জীবনের শেষ নারী, নাগরিকা
তার চুল অথবা মুখের গড়ন ও হাসি.
সবই রমণীয়, জটিলতার আচ্ছাদনে মোড়া
তার চোখ, সে পাঠিয়েছিলো ছবি করে
একটি চিঠিতে, চশমাজোড়া ছাড়া,
ছোটো সে দুটি, অগভীর, কিন্তু সময়ের একটু কৌতূকছাপ তাতে
যেন বলে," আমি না আমার চোখ
কোথায় ডুব দেবে তুমি?"

আমার জীবনের শেষ নারী, ভিখারীনি
জড়ায়ে, আঁকড়ে, চুম্বনে অ আশ্লেষে
আমাকে বিচ্ছিন্ন ক্লান্ত করে
আমার বুকের কাছে মুখ নিয়ে এসে
বার বার খুঁজে গেছে তার ভালোবাসার প্রত্যুত্তর
আমার মুখের লালা-ঘাম-কাম রসে
আমার প্রসারণশীল বুকে মাথা ঘষে ঘষে--

আমার জীবনের শেষ নারী, স্বয়মাগতা
আমার কবিতার নারী হতে, একটি রাত্রি কিম্বা মুহুর্ত্তের তরে,
কোন এক কবির কবিতা হবে সে বলেছিলো,
আমারে দেখে, তার ভ্রূ-কুঞ্চনে, ঈষৎ কেশ-আন্দোলনে--
"সবাই সংসার করে যায় রোজ, অর্থ-সন্তান-বিলাস, বই-এর সম্ভোগ
আমি মেরুর পরিযায়ী পাখী, তোমাতে আমার শ্রেষ্ঠের সন্ধান
স্থিতি কিম্বা প্রশান্তি নয়, আন্দোলন, আর নীরবতা।"

আমার জীবনের শেষ নারী, বাগ্মী-গার্গীসমা
তার বয়ান অধিক বিন্যাসে নয়, মৃদুভাষে--
অধরচালনে নয়, কটাক্ষে কিম্বা ভ্রূ-উত্তোলনে
তার প্রেম আলিঙ্গনের স্নিগ্ধতা নয়, নয় কবির চন্দ্রবন্দনা
তার প্রেম অগ্নিসম, জ্বালায়ে করেছে অস্তিত্বহীন, আত্মবিলীন।

আমার জীবনের শেষ নারী, স্বাভিমানিনী
আমারে রিক্ত কিম্বা গর্বিত করেনিকো---
না দিয়েছে দান, ক্ষমা কিম্বা সমালোচনা
দিয়েছে অশান্তি প্রাণে, সর্বক্ষণ বিস্তৃত আবেগ
আর শ্রেষ্ঠকে ভোগ পান শেষের এক অসীম অতৃপ্ত আমেজ
যারে বারে বারে বিভিন্ন রূপে, কাব্যে, ভাষায়, স্পর্শে আলিঙ্গনে
যতবার পেয়েছি, অতৃপ্তি বেড়ে গেছে আরো
ভেবেছি, নারী, তুমি এত কিছু হতে পারো?

2 inputs:

  1. Snap shots guli ashambhabh sundor hoeche. Nari ke mulyankan korte giye kothao tomaar arrogance paini. Kintu tumi jotoi oke sympathetically bujhte jotoi na chesta koro...O nije kintu nijer shab che nirmom judge. Khali aporadh bodhe bhoge. Eternal stupid woman and merciless for her own self yet kind for the whole damn world.

    Amaar mone hoy eta bodh hoy tomaar shab theke mature lekha nari'r opor. I believe, you've arrived now. Keep up the good work.

    Thanks.

    ReplyDelete
  2. etar ekta golpo ache..Sesher kobita podar por sobai labanya ke khoje, keu keu pay..keu keu peye amiter moto haray, kintu bhojhe uthe na.

    Ami harai ni, pai o ni..Sesh hoy ni..
    Kintu.. oi ache na
    Madhuradhipatrahkhilam madhuram

    Tai choli..Aro onek kotha ache..Sob bola hoye uthche na..vishon bikkhipto

    ReplyDelete